আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিনWhatsApp
কুড়িগ্রামের উল্লেখযোগ্য বাজারসমুহ

কুড়িগ্রামের হাট-বাজার

কুড়িগ্রাম শহরে প্রতিদিনের বাজারের পাশাপাশি আশপাশে সপ্তাহের নির্দিষ্ট দিনে বেশ কিছু হাট বসে। নিচে শহরের দুটি বড় বাজার আর কয়েকটি পরিচিত হাটের অবস্থান, হাটবার ও কেনাকাটার টিপস দেওয়া হলো।

শহরের বাজার

কুড়িগ্রাম পৌরবাজার (নতুন বাজার)

কুড়িগ্রাম পৌরবাজার (নতুন বাজার)

শহরের মাঝখানে, শাপলা চত্বর ও কলেজ মোড়ের মাঝামাঝি পৌরবাজার। স্থানীয়রা একে ‘নতুন বাজার’ নামেই বেশি চেনেন। গ্রোসারি, ফল, ডিম, সবজি, মাছ, গরুর মাংস ও মুরগি সবই এখানে পাওয়া যায়।

  • শনি ও মঙ্গলবার হাটবার, এই দুই দিন জিনিসপত্র বেশি ওঠে।
  • ঈদের সময় কুড়িগ্রাম সরকারি স্কুল মাঠে গরুর হাট বসে।
  • তাজা সবজি চাইলে বিকেলে বা সন্ধ্যায় যান, তখন অনেক কৃষক নিজেই সবজি নিয়ে বসেন।

কুড়িগ্রাম জিয়া বাজার (পুরাতন বাজার)

দাদামোড় পার হয়ে কিছুটা সামনে জিয়া বাজার। এটি মূলত পাইকারি বাজার, ডিম, মুরগি ও পানের আড়ত এখানেই। সপ্তাহ বা মাসের বাজার একবারে করলে এখানে সুবিধা। সকাল ১০টার মধ্যে যাওয়া ভালো, দুপুরের মধ্যেই পাইকারি বেচাকেনা শেষ হয়ে যায়।

কুড়িগ্রাম জিয়া বাজার (পুরাতন বাজার)
  • পাইকারি দামে ডিম পাওয়া যায়।
  • সাপ্তাহিক বা মাসিক বাজার করলে বড় গ্রোসারি দোকানে ছাড় মেলে।
  • মুরগির দাম পৌরবাজারের চেয়ে কম।
  • সবজি বা আলু ২.৫ কেজি বা ৫ কেজি হিসেবে কিনলে দাম কম পড়ে।

আশপাশের হাট

দুর্গাপুর হাট

হাটবার শুক্র ও সোমবার। তাজা সবজি, ফল, মাছ, মাংস, মসলাসহ সংসারের দরকারি প্রায় সবকিছু মেলে। ঈদের আগে এখানে গরু-ছাগলের বড় হাট বসে।

যাত্রাপুর গরুর হাট

সদর উপজেলার যাত্রাপুর হাট জেলার ঐতিহ্যবাহী গরুর হাট হিসেবে পরিচিত। হাটবার শনি ও মঙ্গলবার। নদী ও চর এলাকার কাছে হওয়ায় এখানে দেশি গরু বেশি ওঠে, চর থেকে আনা হাঁস-মুরগিও পাওয়া যায়। তাজা মাংস কিনতে চাইলে দুপুরের আগে যাওয়া ভালো।

কাঁঠালবাড়ি হাট

হাটবার শুক্র ও সোমবার। সবজি, ফল ও দৈনন্দিন দরকারি জিনিস পাওয়া যায়। হাটের স্থানীয় খাবারের দোকানগুলোও বেশ পরিচিত।

মোগলবাসা হাট

হাটবার রবি ও বুধবার। নানা ধরনের পণ্য ওঠে, আর ঈদের সময় এখানেও গরু-ছাগলের হাট বসে।

আরও দেখুন

তথ্য হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬। ভুল বা পুরনো তথ্য পেলে আমাদের জানান।

Related Post

কুড়িগ্রাম জেলার হাসপাতাল, স্কুল, হোটেল, বাস,
সরকারি অফিস — সব দরকারি তথ্য ও ঠিকানা
এক জায়গায়।

ফেসবুক পেজ
hello@touhid.bd

© 2026 Kurigram.info