কুড়িগ্রাম সদর উপজেলা

কুড়িগ্রাম সদর জেলা শহর নিজেই, ডিসি অফিস থেকে জেনারেল হাসপাতাল, জেলার প্রায় সব সরকারি দপ্তর এখানে। ধরলার পাড়ের এই উপজেলাতেই শহরের বেশিরভাগ হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল আর দর্শনীয় জায়গা।

২৭৬.৪৫
বর্গ কিলোমিটার আয়তন
৩,৬১,৪০৮
মোট জনসংখ্যা
৮টি
ইউনিয়ন পরিষদ
২৬৪টি
গ্রাম
৬৯.৮৭%
শিক্ষার হার

উপজেলা পরিচিতি

রংপুর বিভাগের উত্তরাঞ্চলে, ধরলা নদীর তীরে অবস্থিত কুড়িগ্রাম সদর উপজেলা। আয়তনে অনেক বড়ো না হলেও ইতিহাস, প্রকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যে এটি সমৃদ্ধ।

kurigram sadar upazila | Kurigram.info

অবস্থান ও আয়তন

আয়তন: ২৭৬.৪৫ বর্গ কি. মি। এই উপজেলাটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। এ উপজেলার উত্তরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা ও নাগেশ্বরী উপজেলা, দক্ষিণে উলিপুর উপজেলা, পূর্বে ভারতের আসাম, পশ্চিমে রাজারহাট উপজেলা।

জনসংখ্যার উপাত্ত

  • জনশুমারি ২০২২ অনুযায়ী জনসংখ্যা ৩,৬১,৪০৮ জন, খানা ৯০,১১৫টি। ২০১১ সালে ছিল ৩,১২,৪০৮ জন।
  • সাক্ষরতার হার ৬৯.৮৭% (পুরুষ ৭২.৮৫%, নারী ৬৭.০০%); ২০১১ সালে ৪৬.১৪%।

প্রশাসন সংক্রান্ত তথ্য

সংসদীয় এলাকার সংখ্যা:

কুড়িগ্রাম সদর উপজেলা কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের অধীন; এই আসনে সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা রয়েছে।

পৌরসভার সংখ্যা:

১টি মাত্র পৌরসভা রয়েছে । সেটি হলো কুড়িগ্রাম পৌরসভা । 

ইউনিয়ন পরিষদের সংখ্যা:

মোট ৮ টি ইউনিয়ন পরিষদ রয়েছে ।

  1. ভোগডাঙ্গা ইউনিয়ন
  2. ঘোগাদহ ইউনিয়ন
  3. পাঁচগাছি ইউনিয়ন
  4. যাত্রাপুর ইউনিয়ন
  5. কাঁঠালবাড়ী ইউনিয়ন
  6. বেলগাছা ইউনিয়ন
  7. মোগলবাসা ইউনিয়ন
  8. হলোখানা ইউনিয়ন

গ্রামের সংখ্যা:

কুড়িগ্রাম সদরে মোট ২৬৪টি গ্রাম রয়েছে; বেশিরভাগ মানুষের জীবিকা কৃষি।

শিক্ষা সংক্রান্ত তথ্য

 এখানে রয়েছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নানা প্রতিষ্ঠান, যা গড়ে তুলছে জ্ঞানপিপাসু নতুন প্রজন্ম। 

অর্থনীতি সংক্রান্ত তথ্য

কুড়িগ্রামের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তাছাড়া ওখানে ছোট ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

কৃষি

  • মোট আবাদী জমির পরিমাণ: ৪৫০৫০ একর
  • অর্থকরী ফসল: ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারী, বাঁশ, আখ, ভুট্টা প্রভৃতি।

শিল্প

  • শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: মোট-১৫৬টি, ৪টি বড়, ২৭টি মধ্যম এবং ১২৫টি কুটির শিল্প

যোগাযোগ ব্যবস্থা

  • পাকা রাস্তা: ১০৩ কি. মি.
  • কাঁচা রাস্তা: ৭৩০ কি. মি.

দর্শনীয় স্থান সমূহের তালিকা

কুড়িগ্রাম সদর উপজেলায় পর্যটকদের ভ্রমণের জন্য বিভিন্ন  আকর্ষণীয় স্থান রয়েছে । কুড়িগ্রাম সদর উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে ধরলা ব্রিজ, ধরলা বাঁধ, জাহাজ ঘর, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, মোগলবাসা ভাটলার সুইচগেট, উত্তরবঙ্গ জাদুঘর, জজ কোর্ট পুকুর, প্রথম আলো চর, স্বাধীনতার বিজয় স্তম্ভ উল্লেখযোগ্য।

ধরলা ব্রিজ

কুড়িগ্রাম সদর উপজেলার সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান হলো ধরলা ব্রিজ। এই ব্রিজটি ধরলা নদীর উপর নির্মিত। ধরলা ব্রিজটি কুড়িগ্রাম সদরকে  বাকি উপজেলার সাথে যুক্ত করেছে। ব্রিজটি থেকে ধরলা নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়।

ধরলা বাঁধ

ধরলা বাঁধ

ধরলার পাড় ঘেঁষে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। শহরের মানুষ সকাল-বিকেল এখানে হাঁটতে আসেন, বর্ষায় নদীর রূপও দেখার মতো।

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক

কুড়িগ্রাম সদর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকটি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া কুড়িগ্রামের বীর সন্তানদের স্মরণে নির্মিত। স্মৃতি ফলকটি উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত। স্মৃতি ফলকটিতে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর সন্তানদের নাম খোদাই করা আছে।

ডিসি কোর্ট পুকুর

ডিসি কোর্ট পুকুর কুড়িগ্রাম

কুড়িগ্রাম জজ আদালতের পাশে অবস্থিত কোর্ট পুকুর একটি সুন্দর পুকুর, যা কুড়িগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন স্থান। এই সরোবরটি আগে সুলতানা সরোবর হিসেবে বহুল প্রচলিত ছিল। সকাল কিংবা শেষ বিকেলে স্বাস্থ্য সচেতন অনেকেরই আনাগোনা দেখা যায়।

স্বাধীনতার বিজয় স্তম্ভ

স্বাধীনতার বিজয় স্তম্ভ

কুড়িগ্রাম সদর উপজেলার স্বাধীনতার বিজয় স্তম্ভটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের স্মরণে নির্মিত। স্তম্ভটি উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত। স্তম্ভটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের চিত্র খোদাই করা আছে।