আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিনWhatsApp
নাককাটি বাজারের হাঁসের মাংস

নাককাটি বাজারের হাঁসের মাংস

রাজারহাটের নাককাটি হাট বাজারে রফিকুল ভাইয়ের দোকান হাঁসের মাংসের জন্য পরিচিত। কুড়িগ্রাম শহর আর দূর-দূরান্ত থেকেও অনেকে শুধু এখানকার হাঁসের মাংস দিয়ে ভাত খেতে আসেন।

ঠিকানা ও যোগাযোগ

  • ঠিকানা: নাককাটি হাট বাজার, রাজারহাট, কুড়িগ্রাম
  • ফোন: 01750258704 (রফিকুল, মালিক)
  • ফেসবুক পেজ: নেই

খোলার সময়

সপ্তাহে সাত দিনই খোলা, দুপুরের আগে থেকে সন্ধ্যা পর্যন্ত। বেশিরভাগ মানুষ দুপুরের খাবারের সময় যান।

মেনু ও দাম

মূল আইটেম হাঁসের মাংস। পাশাপাশি দেশি মুরগি আর ব্রয়লারের মাংসও পাওয়া যায়। খাবার বিক্রি হয় Package হিসেবে, মাংসের সাথে ভাত আনলিমিটেড।

হাঁসের মাংস + ভাত আনলিমিটেড (Signature item)

দাম: ১৫০ টাকা

এক বাটি হাঁসের মাংস, পরিমাণে ভালোই থাকে। ঝোল ঘন, মাংস নরম। ভাতও রান্না হয় খড়ির চুলায়, তাই স্বাদটা একটু আলাদা।

মুরগির মাংস + ভাত আনলিমিটেড

দাম: ১৫০ টাকা

এক বাটি দেশি বা ব্রয়লার মুরগির মাংস, সাথে যত খুশি ভাত।

সাধারণ জিজ্ঞাসা

প্রতি প্যাকেজে কতটুকু মাংস থাকে?

এক বাটি করে মাংস থাকে, একজন মানুষ পেট ভরে খেতে পারেন।

এক প্লেটের দাম কত?

হাঁস বা মুরগি, যেকোনো Package ১৫০ টাকা, ভাত আনলিমিটেড। দাম বদলাতে পারে, তাই যাওয়ার আগে ফোনে জেনে নিন।

আরও দেখুন

তথ্য হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬। কোনো তথ্য ভুল বা পুরনো মনে হলে আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

কুড়িগ্রাম জেলার হাসপাতাল, স্কুল, হোটেল, বাস,
সরকারি অফিস — সব দরকারি তথ্য ও ঠিকানা
এক জায়গায়।

ফেসবুক পেজ
hello@touhid.bd

© 2026 Kurigram.info