জেনে নিন কুড়িগ্রামের যেসব দোকানে কম খরচে ওষুধ কিনতে পারবেন
ওষুধের দাম দিন দিন বাড়ছে। কুড়িগ্রামে কিছু ফার্মেসি নিয়মিত কাস্টমারদের ছাড় দেয়, আবার Online অ্যাপেও কম দামে ওষুধ পাওয়া যায়। নিচে কয়েকটি অপশন দেওয়া হলো।
দাম ও প্যাকেট মিলিয়ে নিন
দোকানের মূল্য ও ছাড় বদলাতে পারে। মুদ্রিত খুচরা মূল্য, ওষুধের শক্তি, পরিমাণ ও মেয়াদ দেখে রসিদ নিন। প্রেসক্রিপশনের ওষুধ বা মাত্রা পরিবর্তনের জন্য চিকিৎসক বা নিবন্ধিত ফার্মাসিস্টের সঙ্গে কথা বলুন।
স্থানীয় ফার্মেসি
১. টাউন ফার্মেসি ও শ্যামল ফার্মেসি
কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটে। নিয়মিত কিনলে এই দুই ফার্মেসিতে ১০% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
২. বাংলাদেশ ফার্মেসি
সুপার মার্কেট মসজিদের পাশে। বিদেশি বা সহজে পাওয়া যায় না এমন ওষুধের জন্য এখানে খোঁজ নিতে পারেন। ছাড় ৮-১০% পর্যন্ত।
৩. লাজ ফার্মা (Lazz Pharma)
কুড়িগ্রামের শাখায় সাধারণত ৫% ছাড় দেওয়া হয়। তাদের একটি গ্রোসারি শপও আছে, সেখানেও ছাড় মেলে।
Online-এ: আরোগ্য (Arogga)
আরোগ্য একটি Online ফার্মেসি অ্যাপ। ঘরে বসে অর্ডার করলে ওষুধ বাসায় পৌঁছে দেয়, আর MRP-র চেয়ে কিছুটা কম দামে পাওয়া যায়।
আরোগ্যে যা সুবিধা
- ব্র্যান্ড তুলনা: একই জেনেরিক ওষুধের আলাদা ব্র্যান্ড ও দাম পাশাপাশি দেখে বেছে নেওয়া যায়।
- ফ্রি হোম ডেলিভারি: নির্দিষ্ট টাকার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ লাগে না।
- নতুন কাস্টমার ছাড়: প্রথম অর্ডারে বাড়তি ছাড়। রেফার কোড: ZKH69S
- ক্যাশব্যাক: কেনাকাটায় ক্যাশব্যাক পাওয়া যায়, যা পরের অর্ডারে ব্যবহার করা যায়।
আরোগ্য লিংক: ওয়েবসাইট: arogga.com | অ্যাপ: Google Play ও App Store
ছাড়ের হার ও সুবিধা সময়ের সাথে বদলাতে পারে। কেনার আগে দাম যাচাই করে নিন বা ফার্মেসিতে ফোন করে জেনে নিন।
ডাক্তার দেখাতে চাইলে দেখুন কুড়িগ্রামের বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা।
আরও দেখুন
তথ্যসূত্র ও অফিসিয়াল লিংক
তথ্য হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬। ভুল বা পুরনো তথ্য পেলে আমাদের জানান।

