মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর কুড়িগ্রাম
মরিয়ম চক্ষু হাসপাতাল (Marium Eye Hospital) কুড়িগ্রামের উলিপুরে অবস্থিত চোখের বিশেষায়িত হাসপাতাল। কাসেম ফাউন্ডেশন ১৯৯৪ সালে হাসপাতালটি চালু করে, এটি ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রকল্প।
ঠিকানা ও যোগাযোগ
- ঠিকানা: উলিপুর, কুড়িগ্রাম
- ফোন: 01729179330
- ইমেইল: marium.eye@gmail.com
- ওয়েবসাইট: quasemfoundation.com
- ফেসবুক পেজ: fb.com/mariumeyehospital
সময়
- প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখা হয়
- শুক্রবার সাপ্তাহিক ছুটি
সময় বদলাতে পারে, যাওয়ার আগে ফোনে নিশ্চিত হয়ে নিন।
হাসপাতালের সুবিধা

কাসেম ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী হাসপাতালটিতে ৭৫টি বেড আছে (শুরুতে ছিল ৫০টি)। দিনে প্রায় ৩৫০ জন রোগী আউটডোরে দেখানো হয় এবং ৩৫–৪০টি ছানি অপারেশন হয়। চোখ পরীক্ষা করে চশমা দেওয়ার ব্যবস্থাও আছে। হাসপাতালটি Sightsavers-এর সাথে যৌথভাবে কাজ করে।
যেসব চিকিৎসা পাওয়া যায়
- ছানি অপারেশন
- গ্লুকোমা চিকিৎসা
- ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসা
- চোখের পাওয়ার বা দৃষ্টিশক্তির ত্রুটি (Refraction) পরীক্ষা ও চশমা
- চোখের সংক্রমণ চিকিৎসা
চিকিৎসা নিতে যা করবেন

- Serial নিন: হাসপাতালের ফোন নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিন।
- রেজিস্ট্রেশন: নির্দিষ্ট দিনে সময়মতো গিয়ে নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- Doctor দেখান: ডাক পড়লে ডাক্তার চোখ পরীক্ষা করে সমস্যা নির্ণয় করবেন।
- চিকিৎসা: প্রয়োজন অনুযায়ী ওষুধ, চশমা বা অপারেশনের পরামর্শ দেওয়া হবে।
আগের প্রেসক্রিপশন, চশমা ও রিপোর্ট থাকলে সাথে নিয়ে যান। ডাক্তারকে সমস্যার কথা খুলে বলুন।
সাধারণ জিজ্ঞাসা
চিকিৎসার খরচ কত?
খরচ নির্ভর করে চোখের সমস্যা আর কোন চিকিৎসা লাগবে তার ওপর। ডাক্তার দেখানোর পর বা ফোন করে খরচ জেনে নিতে পারবেন।
এখানে কি ছানি অপারেশন হয়?
হ্যাঁ। ছানি অপারেশন এই হাসপাতালের প্রধান সেবাগুলোর একটি, প্রতিদিনই অপারেশন হয়।
আরও দেখুন
তথ্যসূত্র
তথ্য হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬। কোনো তথ্য ভুল বা পুরনো মনে হলে আমাদের জানান।





1 Comment